বাউড়িয়া উড়ালপুল নির্মাণের প্রক্রিয়া শুরু
দি নিউজ লায়ন ; উলুবেড়িয়ার পর এবার বাউরিয়া উড়ালপুল নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হলো। সূত্রের খবর খুব শীঘ্রই উড়ালপুল নির্মাণের জন্য জমি জরিপের কাজ শুরু হবে। জানা গেছে ইতিমধ্যে রেলের তরফে উলুবেড়িয়া পৌরসভাকে চিঠি দিয়ে জানানো হয়েছে।পৌরসভা সূত্রে খবর রেলের চিঠির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে বাউড়িয়া একটি গুরুত্বপূর্ণ শহর। যদিও এই শহরে প্রবেশের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছিল বাউড়িয়া লেবেল ক্রশিং। দীর্ঘসময় লেভেল ক্রশিং এর ডেট পড়ে থাকায় এলাকায় যানজটের সৃষ্টি হতো। সমস্যায় পরতে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী। আর এই সমস্যা দূর করতে রেললাইনের উপর একটি উড়ালপুল নির্মাণের দাবি তোলে স্থানীয় বাসিন্দারা।
সেইমতো বাউড়িয়ায় রেললাইনের উপর একটি উড়ালপুল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। রেল সূত্রে খবর ৭৯৪,২২ মিটার লম্বা ও ৭.৫ মিটার চওড়া এই উড়ালপুল নির্মাণে ব্যয় হবে ৭৬ কোটি ৯৪ লক্ষ ২৯ হাজার ৭১১টাকা। যার মধ্যে রেল দেবে ৩৬ কোটি ২২ লক্ষ ৮০ আজাদ ২৪৩ টাকা এবং রাজ্য দেবে ৪০ কোটি ৭১ হাজার ৪৯ হাজার ৪৭৭ টাকা।
সূত্রের খবর উড়ালপুলটির রেলের অংশ রেল এবং বাকি অংশ রাজ্য সরকার নির্মাণ করবে।এদিকে উড়ালপুল নির্মাণের জন্য জমি জরিপের কাজ শুরু হওয়ার আগে রেলর তবে উলুবেড়িয়া পৌরসভা কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। উলুবেড়িয়া পৌরসভা সূত্রে খবর ইতিমধ্যে রেললাইনের দুই পাশের জমি নতুন করে লিজ না দেওয়ার পাশাপাশি ট্রেড লাইসেন্স নবীকরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাউড়িয়া উড়ালপুল নির্মাণ প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান উড়ালপুল নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে রেল।এই বিষয়ে বিধায়ক পুলক রায় জানান রাজ্য সরকার সবদক থেকে প্রস্তুত আছে এখন দলের ওপর সব নির্ভর করছে।

Post a Comment